ভারতের নির্বাচন কমিশন প্রধানের অপসারণ দাবিতে কংগ্রেসের তুমুল আন্দোলন, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক প্রকাশিত October 7, 2026
ভারতের নির্বাচন কমিশন প্রধানের অপসারণ দাবিতে কংগ্রেসের তুমুল আন্দোলন, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের নির্বাচন কমিশন প্রধানের অপসারণ দাবিতে কংগ্রেসের তুমুল আন্দোলন, আটক রাহুল-প্রিয়াঙ্কা

দিল্লি, [৭, অক্টোবর ২০২৬]: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর (SIR) বাতিলের দাবিতে কংগ্রেসের আন্দোলন দ্বিতীয় দিনেও তীব্রতর রূপ নিয়েছে। আজ বুধবার আইন অমান্য করে আন্দোলনের সময় আবারও আটক হয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।

পুলিশের বাধার মুখে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন আটক এড়াতে প্রিয়াঙ্কা গান্ধী মাটিতে শুয়ে পড়েন এবং রাহুল গান্ধী রাস্তায় বসে পড়েন। ব্যাপক ধস্তাধস্তির পর পুলিশ তাঁদের পাঁজাকোলা করে গাড়িতে তোলে। এছাড়া অশীতিপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শীর্ষ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়ার ঠিক আগে রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারকে ‘অবৈধ’ মুখ্য নির্বাচন কমিশনার বলে আখ্যায়িত করেন। তিনি সরাসরি অভিযোগ করেন, “নরেন্দ্র মোদির নির্দেশেই নির্বাচন কমিশন কাজ করছে এবং জ্ঞানেশকে শিখণ্ডী করে ভারতের গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে।” চার ডজন এফআইআর দায়ের প্রসঙ্গে রাহুল বলেন, “এতে কিছু যায় আসে না। আমি চাই ১০০ এফআইআর হোক। প্রতিটি এফআইআর আমার মেডেল।”

এর আগে মঙ্গলবার আকাশবাণী ভবনের ভেতরে ৯ ঘণ্টা অবস্থানের পর তাঁদের আটক করা হয়েছিল। আজকের অভিযানে নেতারা গেরিলা কায়দায় যন্তর মন্তরের দিকে যেতে চেয়েছিলেন। জানা গেছে, পুলিশের অগোচরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অন্য নেতাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। এরপর দুটি বাসে চেপে যন্তর মন্তরের দিকে রওনা হন। জনপথে পুলিশ বাসের চাকার হাওয়া ছেড়ে দিলে, নেতারা সমর্থকদের ভিড়ে মিশে হেঁটে এগোতে থাকেন। সেখানেই তাঁদের আটক করা হয়। আটক নেতাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়ান, মহুয়া মৈত্র, এবং সিপিএম, আরজেডি, এনসিপির নেতারাও ছিলেন।

এদিকে, আগামী ১০ অক্টোবর যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বামপন্থী ছাত্রসংগঠন এসএফআই, আইসা এবং আম আদমি পার্টির ছাত্রসংগঠন এএসএপি।

অন্যদিকে, দেশব্যাপী প্রবল প্রতিবাদের মুখে ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্য সফর বাতিল করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে কমিশন সূত্রে জানা গেছে, জনরোষের আশঙ্কায় আপাতত তাঁকে দিল্লি না ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও সংবাদ

আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবেদন অনলাইনে

আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কারিকুলাম স্পেশালিস্ট এবং সিনিয়র আরাবিক কারিকুলাম স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থী…

নবম পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

অবিলম্বে নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, ঝুলে থাকা বদলির ফল প্রকাশ এবং শতভাগ উৎসব ভাতা চালুর দাবিতে কঠোর আন্দোলনে নামছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ…

আকিজ বশির গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: নতুনদেরও আবেদনের সুযোগ

দেশের অন্যতম শীর্ষস্থান অর্জনকারী শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ (Akij Bashir Group) সম্প্রতি তাদের ‘লো-ই গ্লাস লাইন’ বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রক…

বিগত সরকারি চাকরির লিখিত অংশের প্রশ্ন ও উত্তর

১. জুডিসিয়াল সার্ভিস কমিশনপদের নাম: অফিস সহায়ক তারিখ: ০১.০৯.২০২৬ | সময়: ৬০ মিনিট | পূর্ণমান: ৭০০১. ভাব সম্প্রসারণ করুন:দেশপ্রেম শুধু আবেগ নয়, এটি একটি দায়িত্ব।…