আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবেদন অনলাইনে
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কারিকুলাম স্পেশালিস্ট এবং সিনিয়র আরাবিক কারিকুলাম স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. কারিকুলাম স্পেশালিস্ট
- পদসংখ্যা: ৩ জন
- বেতন: ২৫,০০০–৪০,০০০ টাকা
- বেতন নির্ধারণ: যোগ্যতা ও আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
- কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিসে ন্যূনতম মুমতায (A+) এবং সংশ্লিষ্ট বিষয়ে তাখাসসুস সম্পন্ন অথবা আলিয়া মাদরাসা থেকে ৭০% নম্বরসহ ফাজিল/কামিল সম্পন্ন।
- আরবি ভাষায় কথা বলা, লেখা ও অনুধাবনে পূর্ণ দক্ষতা।
- ইংরেজিতে কার্যকর যোগাযোগ ও পাঠ অনুধাবনের সক্ষমতা।
- আরবি কারিকুলাম উন্নয়ন, শিক্ষাসামগ্রী তৈরি অথবা গবেষণা ও উন্নয়নমূলক কাজে বাস্তব অভিজ্ঞতা।
- আরবি ভাষা শিক্ষণের আধুনিক কৌশল ও পেডাগজি সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
- মাইক্রোসফট অফিস, বিশেষত MS Word ও PowerPoint এবং আরবি-ইংরেজি টাইপিংয়ে দক্ষতা।
- B.Ed., M.Ed. অথবা আন্তর্জাতিক ভাষা প্রশিক্ষণ কোর্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
২. সিনিয়র আরাবিক কারিকুলাম স্পেশালিস্ট (টিম লিড/বিভাগীয় প্রধান)
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ৪০,০০০–৬০,০০০ টাকা
- বেতন নির্ধারণ: অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় অথবা সমমানের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা/সাহিত্যে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি।
- কারিকুলাম প্রণয়ন ও গবেষণা দল পরিচালনার অভিজ্ঞতা।
প্রধান দায়িত্বসমূহ
- বিদ্যমান আরবি কারিকুলাম ও পাঠ্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নয়নের প্রস্তাব তৈরি।
- আধুনিক ও যুগোপযোগী আরবি কারিকুলাম প্রণয়ন।
- নতুন পাঠ্যপুস্তক, সিলেবাস, ওয়ার্কবুক ও লেসন প্ল্যান তৈরি।
- কোর্সের কনটেন্ট, আউটলাইন ও শিক্ষকদের লেসন প্ল্যান পর্যালোচনা এবং মান নিয়ন্ত্রণ।
- কোর্স ও শিক্ষাক্রমের সফলতা পরিমাপের জন্য নির্দিষ্ট KPI নির্ধারণ ও নিয়মিত পর্যবেক্ষণ।
- টিমের সদস্যদের সমন্বয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং একাডেমিক দিকনির্দেশনা প্রদান।
সুযোগ-সুবিধা
- দুপুরের খাবারের সুব্যবস্থা।
- বছরে দুটি উৎসব ভাতা (বোনাস)।
- কর্মদক্ষতার ভিত্তিতে নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি।
- আন্তরিক, ধর্মীয় ও গবেষণামূলক সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ।
আবেদনের শেষ তারিখ
৫ নভেম্বর ২০২৬।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা নিচের আবেদন ফরমের লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন ফরম:
https://forms.gle/BLpxiq25shMhtLwT9
বিশেষ দ্রষ্টব্য: আবেদন করার আগে নিজের যোগ্যতা যাচাই করে নিন এবং ফরমে চাওয়া তথ্য সঠিকভাবে পূরণ করুন।
দেশ মাতৃ