আল্লাহর রাসুল ﷺ-কে ভালোবাসার জীবন্ত প্রমাণ হলো তাঁর জন্য দুআ করা। অর্থাৎ দুরুদ পাঠ করা।
কেউ যখন যেকোনো অবস্থায়, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দুরুদ পাঠ করে, একদল ফেরেশতা সেই দুরুদ আল্লাহর রাসুল ﷺ-এর কাছে রওজায় পৌঁছে দেন।
হাদিসের কিছু কিছু বর্ণনায় এমনও এসেছে যে, অধিক পরিমাণে দুরুদ পাঠকারী কিয়ামতের দিন রাসুলুল্লাহ ﷺ-এর সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। আর দুরুদ পাঠকারীর জন্য রাসুল ﷺ-এর শাফাআত লাভের সৌভাগ্য নসীব হবে।
শুধু আখিরাত নয়,বরং দুনিয়ার যাবতীয় কল্যাণ লাভ হয় দুরুদে! দুআ কবুল, গুনাহ মাফ, হাজত পূরণ, দুশ্চিন্তা দূর,সবকিছুই দুরুদের মাধ্যমে হয়। দুরুদ পড়ুন। দুরুদ!
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ( ﷺ)
দেশ মাতৃ