কাউকে আঘাত করলে সে কতোটা কষ্ট পায়?

নাসিহত প্রকাশিত October 6, 2026
কাউকে আঘাত করতে সবসময় বড় ঘটনার দরকার হয় না।

মাঝে মাঝে তোমার মুখ থেকে বের হওয়া একটা হালকা কথাই অন্য একজনের বুকে গিয়ে অনেক ভারী হয়ে বাজে। তুমি হয়তো বলেই ভুলে গেছো, কিন্তু সে মানুষটা সারাটা দিন, সারাটা রাত ওই একটা লাইনই মাথায় ঘুরিয়েছে।

সে হয়তো কিছুই বলেনি, প্রতিবাদও করেনি, শুধু চুপচাপ নিজের ভেতরেই কষ্টটা হজম করে নিয়েছে।

আমরা কেউ জানি না, কে ভেতরে ভেতরে কতটা যুদ্ধ করছে। হাসিমুখে থাকা মানুষটার ভেতরেও অনেক সময় ঝড় বয়ে যায়।

তাই রাগের মাথায় হোক বা বন্ধুদের আড্ডায় মজা করেই হোক, মুখ খোলার আগে এক সেকেন্ড ভাবা উচিত - আমার এই কথাটা কি ওর মনে গেঁথে থাকবে?

সবসময় মিষ্টি করে কথা বলতে না পারলেও, অন্তত এমন কথা না বলি, যেটা শুনে কাউকে রাতে একা কাঁদতে হয়।

কথা তো শেষ হয়ে যায় কয়েক সেকেন্ডে, কিন্তু তার দাগটা রয়ে যায় অনেকদিন......!!
~ن~

নাসিহত এ আরও

আল্লাহকে পাওয়া সবচেয়ে বড়ো মূল্য

আল্লাহকে হারিয়ে, আখিরাত হারিয়ে — গোটা পৃথিবী অর্জন করলেও, ওয়াল্লাহি, আপনি নিঃস্ব...! ​আর আল্লাহকে পেয়ে, যদি চাটাইয়ের বিছানাতেও ঘুমান, তবে ওয়াল্লাহি — …

আল্লাহ যা দান করেন তা–ই বেশি কল্যাণকর

আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! 🌸​কখনও কি ভেবে দেখেছেন, আমরা আমাদের জীবনে যা চাই, তার চেয়ে আল্লাহ আমাদের যা দান করেন—সেটি কি অনেক বেশি কল্যাণকর নয়…

গীবতের ভয়াবহ পরিণতি: হাশরের ময়দানে যার আমলনামা থাকবে শূন্য

​হাশরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, সে দেখবে সেখানে তার নামাজ, রোজা কিছুই লেখা নেই। কোনো নেক কাজই আমলনামায় দেখতে …

জীবনের আসল পরীক্ষাটা এখনো বাকি!

পিএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী একসময় বুঝতে পারে, এই ফলাফলই জীবনের সবকিছু নয়। সামনে আরও অনেক পথ বাকি। জেএসসিতে ভালো ফল করা শিক্ষার্থী ভাবে, এবার এসএস…